সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফরাসি ওপেনের নতুন রানি ২১ বছরের গফ

এক নম্বরের সঙ্গে দুই নম্বরের লড়াই। সেয়ানে সেয়ানে টক্কর হবে, সেটি অনুমান করাই যাচ্ছিল। সেই লড়াইয়ে বিশ্ব টেনিসের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দিলেন এক ধাপ পেছনে থাকা কোকো গফ। জিতে নিলেন নিজের প্রথম ফরাসি ওপেন।

২০২২ সালের ফাইনালে ইগা শিয়নটেকের কাছে হারতে হয়েছিল। এ বার আর সুযোগ নষ্ট করলেন না গফ। আড়াই ঘণ্টায় তিন সেটের লড়াই (৬-৭, ৬-২, ৬-৪) জিতলেন তিনি। সেরেনা উইলিয়ামস ১০ বছর আগে ফরাসি ওপেন জিতেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর আবার কোনও আমেরিকান খেলোয়াড়ের হাতে উঠলো এই ট্রফি।

২০২৩ সালের ইউএস ওপেনের রিপ্লেই যেন দেখা গেল এবারের ফরাসি ওপেনে। সে বারও প্রথম সেট হেরে পরের দুটো সেট জিতেছিলেন গফ। সেটাই তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামও তিনি জিতলেন সেই সাবালেঙ্কাকে হারিয়েই।

ফাইনালে প্রথম সেটে দারুণ শুরু করেছিলেন সাবালেঙ্কা। এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেটটাকে টাইব্রেকারে নিয়ে যান গফ। তবে সেখানে আর পেরে ওঠেননি।

এরপর দ্বিতীয় সেটে গফের কাছে পাত্তাই পাননি সাবালেঙ্কা, হেরেছেন ৬-২ গেমে। শেষ সেটে বেশ কবারই ঘুরে দাঁড়ানো ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকলে হলো সাবালেঙ্কাকে।

মাত্র ২১ বছর বয়সে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন গফ। তার পর গ্যালারিতে দৌড়ে গেলেন। পরিবার, কোচ ও দলের বাকিদের সঙ্গে উৎসবে মাতলেন।

অন্যদিকে সাবালেঙ্কা তখন হতাশ হয়ে চেয়ারে বসে। হারের হতাশায় চোখের জল বাঁধ মানলো না ২৭ বছর বয়সী বেলারুশ তারকার। রানার্সের ট্রফি নিতে গিয়ে রীতিমত কেঁদে বুক ভাসালেন সাবালেঙ্কা।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী