আড়াইহাজারে ফেরি দুর্ঘটনা: সিএনজিসহ মিলল নিখোঁজ দুজনের মরদেহ

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ঈদুল আজহার দিন ভোরে সিএনজিচালিত অটোরিকশাসহ নদীতে পড়ে নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেল ৬টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)। তাদের মরদেহ ফেরি দুর্ঘটনার স্থানে পানির নিচে ডুবে থাকা সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকেই উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন।

এর আগে দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া দুজন হলেন খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঢাকার উদ্দেশে নবীনগরে ফিরছিলেন তারা। ভোরে বিশনন্দী ফেরিঘাটে এসে সিএনজিসহ একটি ফেরিতে ওঠেন। ফেরি ছাড়ার মাত্র দুই মিনিটের মাথায় ফেরিটি সামান্য কাত হয়ে গেলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ফেরিতে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার পর থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে আসছিলাম। ঢাকার ডুবুরি দলের সহায়তায় বিকেল ৬টার দিকে সিএনজিসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা সিএনজির ভেতরেই আটকে ছিলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে ভিড় জমান স্বজনরা।

সকালে ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি উদ্ধারকৃতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন।  

ইউএনও বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প