হজে গিয়ে ইরানের ১৩ জনের মৃত্যু

সৌদি আরবে হজ পালনকালে কমপক্ষে ১৩ জন ইরানি নাগরিক মারা গেছেন। শনিবার (৭ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য ও চিকিৎসা শাখা এক বিবৃতিতে জানায়, শুক্রবার (৬ জুন) পর্যন্ত ২০২৫ সালের হজ পালনের সময় মোট ১৩ জন ইরানি হাজির মৃত্যু হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করেছে।

যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সরাসরি রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং তাপ থেকে রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আইআরএনএ জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের পবিত্র নগরীগুলোর তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এ বছর ৮৬ হাজার ৭০০ জন ইরানি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন।

গত বছর অতিরিক্ত গরমে হজ চলাকালে এক হাজার ৩০০ জনের বেশি হাজির মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে ২২ জন ছিলেন ইরানি নাগরিক। সে বছর সৌদি আরবে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ডিগ্রি ফারেনহাইট)।

বিশেষজ্ঞরা জানান, তাপজনিত অসুস্থতায় মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, এমনকি মৃত্যুও হতে পারে।

শনিবারের বিবৃতিতে আবারও হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান এবং গরমের মধ্যে দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর বিশ্বজুড়ে কমপক্ষে পাঁচ লাখ মানুষ তাপপ্রবাহের কারণে মারা যায় এবং প্রকৃত সংখ্যা এটির ৩০ গুণ পর্যন্ত বেশি হতে পারে বলেও তারা সতর্ক করেছে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে এমন প্রাণঘাতী তাপপ্রবাহের ঘটনা দিন দিন বাড়ছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী