গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী -স্ত্রী নিহত

ঈদের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৩০) এবং তার স্ত্রী শারমিন আকতার (২৬)। তারা দুইজনই ঢাকায় গার্মেন্টসে চাকুরি করতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে ফাঁসিতলা থেকে চাঁপড়ীগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ওই সড়কে রোড ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন।

এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে কয়েকশো গাড়ি আটকে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা রোড ডিভাইডার তুলে নেওয়ার প্রতিশ্রুতি ও ঈদে ঘরমুখো মানুষের কষ্টের বিষয়টি স্থানীয়দের কাছে তুলে ধরলে পরে তারা অবরোধ তুলে নেন।

স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে ওই দম্পতি রংপুরের দিকে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া- রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করে রোড ডিভাইডারে সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে যান তারা। পরে একটি ট্রাক পিছন দিক থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।
নিহতরা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে ও পুত্রবধূ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী