উয়েফা নেশন্স লিগ ৯ গোলের থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

থ্রিলার বললেও একে কম বলা হবে। পুরো ম্যাচটাই ছিল যেন হাইলাইটস। টানটান উত্তেনার অসাধারণ এক ম্যাচ। যেখানে ৫৫ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে স্পেন। সেখানে প্রতিপক্ষ দলটিও কিন্তু হেভিওয়েট, ফ্রান্স।

৫৯তম মিনিটে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপেরা। একে একে ৪টি গোল শোধ করে ফেললো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝে আরও আকেটি গোল করে স্পেন।

তবে গোল পরিশোধের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পঞ্চম গোলটি শোধ করার জন্য আর সময় পায়নি তারা। ৯ গোলের থ্রিলারের একটি ম্যাচ শেষ হলো ফ্রান্সের বিপক্ষে স্পেনের ৫-৪ গোলের জয়ে।

ফরাসিদের বিদায় করে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠে গেছে স্পেন। যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষায় রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। যারা জার্মানিকে হারিয়ে উঠেছে ফাইনালে।

পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছেন একজন। তরুণ তারকা লামিনে ইয়ামাল। জোড়া গোল করেছেন তিনি। মূলত, তার এই জোড়া গোলেই নেশন্স লিগের ফাইনালের দেখা পেয়েছে স্প্যানিশরা। সে সঙ্গে ব্যালন ডি’অর লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন তিনি।

গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি ফুটবলার উসমান ডেম্বেলে এবং ডেজিরে দুয়ে ব্যালন ডি’অরের অনেক বড় দুই দাবিদার। সেই তাদের দল ফ্রান্সের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্যালন ডি’অরের দারুণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী