ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‘শর্তহীনভাবে’ সমর্থনের অঙ্গীকার কিমের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইউক্রেন যুদ্বে রাশিয়াকে শর্তহীনভাবে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে মস্কো এই যুদ্ধে বিজয় অর্জন করবে। বৃহস্পতিবার (৫ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চল যুদ্ধে উত্তর কোরিয়া মস্কোর প্রধান মিত্রদের একজন হয়ে উঠেছেন। এরই মধ্যে পিয়ংইয়াং রাশিয়ার কুর্স্ক সীমান্ত অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী হটাতে হাজার হাজার সেনা ও অস্ত্র ভর্তি কনটেইনার পাঠিয়েছে।

রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগুর সঙ্গে বুধবার এক বৈঠকে কিম বলেন, ইউক্রেন ইস্যুসহ আন্তর্জাতিক অঙ্গনের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে রাশিয়ার অবস্থান ও পররাষ্ট্রনীতিকে উত্তর কোরিয়া নিঃশর্তভাবে সমর্থন করবে।

কেসিএনএ আরও জানায়, কিম তার আশা ও দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন যে রাশিয়া ন্যায়বিচারের এই যুদ্ধে অবশ্যই বিজয় অর্জন করবে।

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

গত বছর রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সামরিক চুক্তি সই হয়, যার আওতায় পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ধারা অন্তর্ভুক্ত ছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এ চুক্তি হয়।

চলতি বছরের মার্চে উত্তর কোরিয়া সফরে গিয়ে শোইগু বলেন, এই চুক্তি উভয় দেশের স্বার্থ পূরণে যথেষ্ট কার্যকর।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য লি সেওং-কুন দেশটির গোয়েন্দা সংস্থার বরাতে জানিয়েছেন, রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ৬০০ উত্তর কোরিয়ান সেনা নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়েছেন।

চলতি বছরের এপ্রিলে পিয়ংইয়াং প্রথমবারের মতো স্বীকার করে যে তারা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জন্য সেনা পাঠিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে তাদের সেনা নিহত হয়েছেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী