মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দিচ্ছে এক্সপ্যাট সার্ভিস

নানামুখী চ্যালেঞ্জের মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা দিচ্ছে এক্সপ্যাট সার্ভিস (ইএসকেএল)। তাদের দক্ষ ব্যবস্থাপনা ও সেবার মাধ্যমে দ্রুতই প্রবাসীদের আস্থা অর্জন করেছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বরে ইএসকেএলের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ হাইকমিশন।

শুরু থেকে এ পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিস পাওয়া প্রবাসীদের মতে, প্রত্যেকটি বহিঃরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার নাগরিক পাসপোর্ট নবায়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করতে হাইকমিশনের দ্বারস্থ হন। কিন্তু হাইকমিশনের দীর্ঘসূত্রিতা, অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের কারণে যদি প্রবাসীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন তবে প্রবাসী আয়ের ওপর নির্ভর দেশের অর্থনীতি হুমকির মধ্যে পড়তে বাধ্য।

এরই ধারাবাহিকতায় বারবার রেমিট্যান্স শাটডাউনের মতো অর্থনৈতিক বিধ্বংসীর এমনই হুমকি আসে মালয়েশিয়া প্রবাসীদের একটি অংশ থেকে। তাদের চাওয়া পাসপোর্ট ইস্যু নিয়ে সকল সমস্যার দ্রুত সমাধান।

এ বিষয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে এসে ইএসকেএলের সেবা সম্পর্কে প্রবাসীরা বলছেন, তাদের পুরো প্রক্রিয়াটি সহজ ও দ্রুত। যেখানে হাইকমিশনে গেলে সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে কাজ করা হয়, সেখানে ইএসকেএল একই ছাদের নিচে দ্রুত একই কাজ সম্পন্ন করছে। কোনো দালাল নেই, কোনো অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই।

বুধবার ওয়ানস্টপ সার্ভিসের সংশ্লিষ্টরা জানান, শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার প্রবাসীর ই-পাসপোর্ট সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে গত তিন মাসে প্রায় ২২ হাজার প্রবাসীর ই-পাসপোর্ট আবেদন জমা পড়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে সরকারি লম্বা ছুটি থাকলেও ঈদের পরেরদিন থেকে নিরবচ্ছিন্ন পাসপোর্ট আবেদন জমা নেবে ওয়ানস্টপ সার্ভিস ইএসকেএল।

এক্সপ্যাট সার্ভিসের পরিচালক মো. গিয়াস উদ্দিন জানান, প্রত্যেক আবেদনকারী অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আবেদন করে থাকেন। যেখানে দালালদের দালালি করার কোনো সুযোগ নেই। একই ছাদের নিচে সকল প্রক্রিয়া সম্পন্ন করে একজন আবেদনকারী তার পাসপোর্ট জমা দিয়ে থাকেন। ওয়ানস্টপ সার্ভিস শুধু ই-পাসপোর্ট আবেদন জমা নেয়। এরপর পাসপোর্ট বিতরণ অ্যাক্টিভিটসহ বাকি সকল প্রক্রিয়া হাইকমিশন করে থাকে।

তিনি বলেন, ওয়ানস্টপ সার্ভিস নিয়ে একশ্রেণির লোক গুজব রটাচ্ছে। এতে ক্ষতি হচ্ছে সাধারণ প্রবাসীদের। গুজবে কান না দিয়ে ওয়ানস্টপ সার্ভিসের প্রকৃত সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন এ পরিচালক।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী