ডাকাতি রোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র‍্যাবের টহল জোরদার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় এবং ঈদে ঘরমুখো মানুষদের নিরাপত্তা দিতে টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার (৩ জুন) রাত ৯ টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় র‍্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

এ বিষয়ে র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, সম্প্রতি সময়ে মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এতে করে মহাসড়কে র‍্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এই টিম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ  করবে৷

তিনি আরও বলেন, পুরো ঈদযাত্রা নিবিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যহত থাকবে। এসময় প্রতিটি গাড়িতে র‍্যাব ও পুলিশের নাম্বারসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে মহাসড়কের টাঙ্গাইলর অংশে ৪টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও চালকদের মধ্যে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করে নিচ্ছে ডাকাতদল।

ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ ও শ্লীলনতাহানির মতো ঘটনা ঘটিয়ে সটকে পড়ছেন ডাকাত দল। ফলে রাত বাড়ার সঙ্গে এই মহাসড়কে নেমে আসছে আতঙ্ক। এতে এ মহাসড়ক দিয়ে যাতায়েতকারীদের মধ্যে এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ঈদের ছুটি ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য আজ থেকে র‌্যাব সদস্যরা মহাসড়কে রাতভর টহল দেবেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প