প্রকাশ্যে হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

‘পর্বত রাজা’ খ্যাত হলিউড অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রোববার (১ জুন) রাতে শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে জস তার প্রতিবেশীর সঙ্গে প্রচন্ড তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরই প্রতিপক্ষের একজন অভিনেতাকে গুলি করে হত্যা করেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সান আন্তোনিও পুলিশ জানিয়েছে, ৫৬ বছর বয়সী সিগফ্রেডো সেজা আলভারেজ নামে এক প্রতিবেশি গাড়ি করে যাওয়ার সময়ে জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে মৃত্যু হয় জসের।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। অভিযুক্ত গাড়ি ও হত্যাকারীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে অভিনেতার স্বামী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেস, এই গুলিবর্ষণকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তাদের দুজনকে সমকামী হওয়ার কারণে বারবার হয়রানির শিকার হতে হয়েছে, যা আজ প্রাণ নিয়েছে জসের।

যদিও পুলিশ বলছে, জোনাথন জসের হত্যাকাণ্ড তার যৌন অভিমুখের সাথে সম্পর্কিত, এমন কোনও প্রমাণ তারা এখনও পায়নি।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন জোনাথন জস। অভিনেতার পাশাপাশি একজন মিউজিশিয়ান হিসেবেও খ্যাতি রয়েছে  তার। জসের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’, ‘ট্রু গ্রিট’ ইত্যাদি।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী