ফ্রান্সে আন্তর্জাতিক ওশান সম্মেলন শুরু

বিশ্ব সমুদ্র রক্ষায় ফ্রান্সে শুরু হচ্ছে আন্তর্জাতিক ওশান সম্মেলন। মঙ্গলবার (৩ জুন) থেকে ফ্রান্সের দক্ষিণে ‘নিস’ শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এটি জাতিসংঘের তৃতীয় মহাসাগর সম্মেলনের পূর্ব প্রস্তুতিমূলক বৈঠক।

জানা যায়, এই সম্মেলনে বিশ্বের দুই হাজারেরও বেশি সমুদ্র বিজ্ঞানী, পরিবেশবিদ ও গবেষক অংশ নেবেন।

জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, অতিরিক্ত মৎস্য আহরণ, সামুদ্রিক বাস্তুসংস্থান সংরক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা নিয়ে তারা আলোচনা করবেন।

এদিকে বাংলাদেশ থেকেও এ সম্মেলনে অংশ নিচ্ছেন সামুদ্রিক গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। তারা সমুদ্র সংরক্ষণে নতুন উদ্ভাবনী সমাধান প্রস্তাব করবেন বলে জানা গেছে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করে।

উল্লেখ্য, সম্মেলনে পাঁচশয়ের বেশি প্রেজেন্টেশন ও ৩৩টি টাউনহল মিটিংয়ের শিডিউল করা হয়েছে। বিজ্ঞানীদের সম্মানে আয়োজনে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘আর্টস অ্যান্ড সায়েন্স’ শিরোনামে নিস অপেরা হাউজে এই আয়োজন করা হবে। এখানে বিজ্ঞানের সাথে শিল্পের এক অনবদ্য মিশেল উপস্থাপন করা হবে।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প