অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘হাউজফুল ৫’

বলিউড সুপার স্টার অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমার অগ্রিম বুকিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল (১ জুন)। প্রচারমূলক এ অনুষ্ঠানে সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে প্রযোজক ও পরিচালকও উপস্থিত ছিলেন। সবাই ব্যাপক উৎসাহের সঙ্গে জানিয়েছেন, ‘সিনেমার টিকিট বুকিং শুরু হয়ে গেছে’। এ কারণে অগ্রিম বুকিং শুরুর সাথে সাথেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। সবশেষ তথ্য অনুসারে জানা গেছে, এখন পর্যন্ত প্রথম দিনে ২৪ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

ভারতীয় নিউজ পোর্টার ‘ই-টাইমস’র সংবাদ জানাচ্ছে, ‘হাউসফুল ৫’ সিনেমাটির প্রথম দিনের ৭ হাজার ৫৯৮টি টিকিট বিক্রি করে, ৯০.৮৮ লাখ রুপি অগ্রিম বুকিং করেছে। এ সংখ্যাটি ব্লক বুকিং বাদে, যার মোট আয় ২.৯৭ কোটি রুপি। আর সব মিলিয়ে ‘হাউজফুল ৫ অগ্রিম বুকিংয়েই ৩.৮৮ কোটি রুপি আয় করেছে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে সিনেমাটি।’

হিন্দি সিনেমার ইতিহাসে এটিই প্রথমবার যখন কোনো সিনেমার ২টি ক্লাইম্যাক্স মুক্তি পাবে। বুকিংয়ের সময় ‘হাউসফুল ৫ এ’ এবং ‘হাউসফুল ৫ বি’ দুটি অপশন পাওয়া যাবে। একই সিনেমার দুটি ক্লাইম্যাক্স মুক্তি করে দর্শকদের থিয়েটারে আনার চেষ্টা করেছে নির্মাতা।

‘হাউসফুল ৫’সিনেমাটি নির্মাণ ও চিত্রনাট্য রচনা করেছেন তরুণ মানসুখানির। প্রযোজনা করেছেন সাজিদ খান। সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তলেপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবেরর মতো সেরা সেরা তারকা অভিনয় করেছেন। এটি আগামী ৬ জুন মুক্তি পাবে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী