দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি ৩ তরুণ

অভিনব অ্যাপ তৈরি করে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তিন তরুণ। সাতটি দেশের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলা নেক্সাস টিম। এই অ্যাপটির মাধ্যমে অভিবাসী শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় চাকরি খুঁজতে সাহায্য করবে। এছাড়াও ইন্টার্নশিপ ও ব্যবসার বিষয়েও পরামর্শ থাকবে এ অ্যাপটিতে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে এক অনন্য গৌরবের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দেশটিতে অনুষ্ঠিত উদ্ভাবনী প্রযুক্তির প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এক তরুণ দল। বিভিন্ন দেশের প্রতিযোগী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলাদেশি তিন তরুণের দল বাংলা নেক্সাস টিম।

দলের সদস্যরা হলেন—নাহিদ হাসান আল আমিন এবং সোলায়মান সাগর। তারা সবাই দক্ষিণ কোরিয়ার টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিযোগিতায় তারা উপস্থাপন করেন একটি অভিনব অ্যাপ আইডিয়া। অ্যাপটির নাম ‘যাবায়ো’।

অভিবাসী শিক্ষার্থীরা কোরীয় ভাষার দিক দিয়ে দুর্বল হওয়ায় চাকরি খুঁজতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভাষাগত জটিলতার সমাধান করতেই যাবায়ো। অ্যাপের মাধ্যমে যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। আইডিয়া শেয়ার করা, পুরস্কার অর্জন, এমনকি ইন্টার্নশিপ ও ক্ষুদ্র উদ্যোক্তাসহ শিক্ষার্থীদের বেশ কিছু সহায়ক ভূমিকা পালন করবে এ অ্যাপটি।

বুসান ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাতটি টিম ফাইনালে জায়গা করে নেয় এবং সেখানে চ্যাম্পিয়ন হয় বাংলা নেক্সাস।

শিক্ষার্থী ও বাংলা নেক্সাস টিম সদস্য সোলায়মান সাগর বলেন, দক্ষিণ কোরিয়ায় উদ্ভাবনী প্রযুক্তির প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান অর্জন করেছি। আমাদের এই অর্জন পুরো দেশের বলেই আমরা মনে করি।

বাংলা নেক্সাস টিমের সদস্য আল আমিন বলেন, আমাদের অ্যাপের একটি বিশেষত্ব হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ফিল্টাডিরং সিস্টেম হয়েছে যেটা ব্যবহার করা ব্যবহারকারীরা ল্যাঙ্গুয়েজ লেভেল অনুযায়ী তারা তাদের জব সিকিউর করতে পারবে।

মেধা, উদ্ভাবনী চিন্তা এবং আত্মবিশ্বাস এক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করেছে পাশাপাশি এটি বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুসান ইন্টারন্যাশনাল কলেজের হেড অব কালচার অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট ইওকিয়ং নাতালিয়া বলেন, ‘এই ইনোভেশন কম্পিটিশনের সময় আমি বাংলাদেশি কমিউনিটির অসাধারণ পারফরম্যান্স দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। আসলে বিজয়ী তিনটি টিমই ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে—এটা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশি কমিউনিটি এবং বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয়। আমি বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।’

বুসান ইন্টারন্যাশনাল কলেজের ডিন বিয়ং ইক জং বলেন, ‘বাংলা নেক্সাস টিম প্রথম পুরস্কার অর্জন করেছে শুনে আমি মনে করি তাদের পারফরম্যান্স ছিল সত্যিই চমৎকার। আমি আশা করি তারা ভবিষ্যতেও এভাবেই ভালো কাজ করে যাবে এবং তাদের ক্যারিয়ারে সফল হবে। এই ধরনের প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে যে, বাংলাদেশ থেকে আরও মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব—যারা কোরিয়ায় এসে শিক্ষালাভের পাশাপাশি কোরিয়ান সংস্কৃতি ও জীবনধারার অভিজ্ঞতা নিতে পারবে।’

সাম্প্রতিক সময়ে আর্ন্তজাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের রেকর্ড রয়েছে। বাংলাদেশি তরুণ সমাজের কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লক চেইন এবং গণিত অলিম্পিয়াডের মত আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অনবদ্য উপস্থিত রয়েছে। 

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প