রণবীর কাপুরকে নিয়ে আসছে ‘ধুম ৪’

ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি ‘ধুম’। ২০০৪ সালে শুরু হয়ে ২০০৬ ও ২০১৩ এই দুই সিক্যুয়েল মিলিয়ে দর্শকপ্রিয়তায় নতুন উচ্চতায় পৌঁছেছিল সিরিজটি। দীর্ঘ ১২ বছর পর অবশেষে ফিরছে ‘ধুম’। এই প্রত্যাবর্তনে থাকছে ধুম ধাড়াক্কা আয়োজন।

যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ও জনপ্রিয় লেখক শ্রীরাম রাঘবন ইতিমধ্যেই ‘ধুম ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করতে একসঙ্গে কাজ করছেন। সূত্র জানাচ্ছে, ‘ধুম ৪’-এর জন্য এবার মূল চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। এই অভিনেতার অভিনয়ের মুন্সিয়ানার কথা মাথায় রেখেই সাজানো হচ্ছে চরিত্রটি।

বিশ্বমানের অ্যাকশন, আধুনিক ভিজ্যুয়াল স্টাইল এবং একেবারে ভিন্ন ধাঁচের গল্প দিয়ে সাজানো হবে নতুন ‘ধুম’। এটি থাকবে যশরাজের স্পাই ইউনিভার্স থেকে আলাদা। সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৬ সালের এপ্রিল থেকে। এটি পরিচালনা করবেন ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত আয়ান মুখার্জি। জানা গেছে, ‘ওয়ার ২’ মুক্তির পরই আয়ান ডুব দেবেন ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনে।

২০২৬ সালের শেষ নাগাদ শুটিং শেষ করে ২০২৭ সালে মুক্তি পাবে ‘ধুম ৪’। শিগগিরই আসবে অন্যান্য শিল্পীদের নাম ঘোষণা।

এদিকে রণবীর কাপুর এখন ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘রামায়ণ ২’-এর কাজ নিয়ে। এরপরই তিনি যুক্ত হবেন ‘ধুম ৪’-এর হাই-অকটেন বাইক হেইস্ট অভিযানে।

এছাড়াও রণবীরের ঝুলিতে আছে ‘ব্রহ্মাস্ত্র ২’ ও ‘অ্যানিম্যাল পার্ক’-এর মতো বহু প্রতীক্ষিত প্রজেক্ট। সব মিলিয়ে রণবীরের ভক্তদের জন্য সামনে রয়েছে একাধিক চমক।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী