হাত দিয়ে গোল, লাল কার্ড দেখলেন নেইমার

সান্তোসের জার্সিতে মাত্র ৫ মাসের জন্য খেলতে এলেন। রোববার রাতে ছিল সান্তোসের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ; কিন্তু শেষ ম্যাচটাতে চরম বাজে এক কাজ করে তুমুল সমালোচিত ব্রাজিলিয়ান এই তারকা। হাত দিয়ে গোল করতে গিয়ে লাল কার্ড দেখলেন তিনি।

ইউরোপিয়ান মিডিয়াগুলো ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে গিয়ে অনেকটাই মজা করে তার হাত দিয়ে গোল করার ঘটনাকে উল্লেখ করছে। তারা লিখছে, ‘হ্যান্ড অব নেইমার’। মজা করে লিখলেও নেইমারের লাল কার্ড দেখার ঘটনা মজা ছিল না।

হাত দিয়ে গোল করার ঘটনাটা ঘটেছে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে সান্তোসের ম্যাচে। ম্যাচের তখনও ১৫ মিনিট বাকি। দুই দলই তখন ছিল গোলশূন্য সমতায়। এ সময় ছোট বক্সের সামনে গোল দেয়ার চেষ্টা করছিলেন নেইমার। বল জালে প্রবেশ করছিলো, তখন এক ডিফেন্ডার চেষ্টা করছিলেন বলটার নিয়ন্ত্রন নিতে। বাতাসে ভেসে থাকা বল যেন ডিফেন্ডার নিয়ন্ত্রণে নিতে না পারে, আচমকা হাত দিয়ে বলটিকে বোটাফোগোর জালে ঠেলে দেন নেইমার।

সঙ্গে সঙ্গেই রেফারির চোখে পড়ে যায়। ম্যারাডোনার হাত দিয়ে গোল করার দৃশ্য রেফারিরা ধরতে পারেননি। তবে, নেইমারের দুর্ভাগ্য, রেফারি দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। একই ম্যাচের শুরুতেই আরও একটি হলুদ দেখেছিলেন তিনি। যার ফলে দুই হলুদ কার্ড সমান লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো নেইমার। এ ঘটনার চার মিনিট পর বোটাফোগো গোল করে এবং সান্তোসকে ১-০ গোলে হারায়।

তবে ম্যাচের শুরু থেকেই বেশ রাগান্বিত মনে হচ্ছিল নেইমারকে। বোটাফোগোর সমর্থকরা একের পর এক দুয়ো ধ্বনিতে রাগিয়ে তুলেছিলেন তাকে। জবাবে তিনি বলেন, ‘আমি একটা গোল করব, তারপর ওদের সামনে যাব।’

নেইমারের রাগটা প্রতিফলিত হয় মাঠের খেলাতে। একটি ফাউলের জন্য হলুদ কার্ড পান তিনি। ফাউলটি করেছিলেন তার পুরনো সতীর্থ জাইরকে। এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। এটি ছিল তার ক্যারিয়ারের ১৬তম লাল কার্ড, আর সান্তোসের হয়ে পঞ্চম। পিএসজির হয়ে ২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ লাল কার্ড দেখেছিলেন তিনি।

ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থণা করেন নেইমার। তিনি বলেন, ‘আমি একটা ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দিন।’

কেন এমন ভুল করলেন, এ নিয়ে নেইমার বলেন, ‘গোলের জন্য বেশি মরিয়া হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি। আমি আমার সতীর্থ তো বটেই, ভক্তদের কাছেও মাফ চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

তিনি আরও বলেন, ‘আজ যদি আমি লাল কার্ড না দেখতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়েই ম্যাচটা শেষ করতাম। আজকের ম্যাচের জন্য দলের অভিনন্দন প্রাপ্য। এই ৩টি পয়েন্ট না পাওয়ার দায় একান্তই আমার নিজের।’

নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এর মধ্যেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের বিরতি এবং ক্লাব বিশ্বকাপ। তাই ধারণা করা হচ্ছে, এটাই ছিল সান্তোসের হয়ে তার শেষ ম্যাচ। সেই ‘শেষ’টা হলো এমন এক বিতর্কিত কাণ্ড দিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে শুরু হয়েছে নানা রকম মিম, কেউ বলছে ‘নেইমার কি ম্যারাডোনার পথেই হাঁটছেন?’ আবার অনেকে বলছেন, ‘এভাবে কি শেষ হবে সান্তোসে নেইমার অধ্যায়?’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী