ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও দশে নেমে গেল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটে যেন দুর্দিনের শুরু হলো। চলতি মাসের শুরুতে প্রিয় ফরম্যাট ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের পর, পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে এবার টি-টোয়েন্টিতেও একই দশা লাল সবুজদের।

সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৫। সহযোগী দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানে পা রাখে লিটন দাসের দল। সেখানেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না লাল সবুজরা। তিন ম্যাচের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে খুইয়েছে সিরিজ।

সব মিলিয়ে টানা চার ম্যাচ হারায় মোট ৫ পয়েন্ট কাঁটা গেছে বাংলাদেশের। তাতে ২২০ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের নিচে নেমে দশে অবস্থান করছে লিটনরা। ২২৩ পয়েন্ট নিয়ে নয়ে উঠে এসেছে আফগানিস্তান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলেও অবশ্য ১১তম স্থানে নেমে যাওয়ার শঙ্কা নেই। কারণ ১১তে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ২০২। তবে সহযোগী দেশের বিপক্ষেও সিরিজ হারে আরও অবনতি হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২৭১ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া, ২৫৪ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড, ২৪৯ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড আর ২৪৬ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৪৫ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে দক্ষিণ আফ্রিকা, ২৩৫ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা আর ২২৯ পয়েন্ট নিয়ে আটে পাকিস্তান।

এর আগে গত ৫ মে আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। প্রিয় ফরম্যাটটিতে ১৯ বছর পর এমন অধঃপতন হলো টাইগারদের। টেস্টে অবশ্য এখনো নয়ে অবস্থান করছে লাল সবুজরা। 

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী