ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যার কারণ জানালেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার মুখ খুললেন নিজের অতীত জীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে বিয়ের পর ‘ধর্ম পরিবর্তন’ সংক্রান্ত বিষয়ে তিনি মিথ্যা বলতে বাধ্য হয়েছেন। শুধুমাত্র ক্যারিয়ার, সংসার আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মিথ্যা বলেছিলেন বলে দাবি করেন তিনি।

২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। প্রায় এক দশক সেই খবর গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান জয়কে নিয়ে লাইভে এসে বিয়ের তথ্য প্রকাশ করেন তিনি। সেই লাইভে অপু বলেছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু সেটা ছিল মিথ্যা।

অপু বিশ্বাস বলেন, ‘বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। সেটা করেছি কিছু বাস্তব কারণের জন্য। ক্যারিয়ার বাঁচানোর জন্য, সংসার রক্ষার জন্য, আর সবচেয়ে বড় কথা, সন্তানের জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি শাকিবকে বিয়ে করেছি, সে একজন মুসলিম। সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। অনেক শোতে আমরা একে অন্যকে বিয়ের কথা জিজ্ঞেস করতাম অথচ আমরা তখন রানিং স্বামী-স্ত্রী। রাতে বাসায় গিয়ে রান্না করতাম, খাওয়াতাম।’

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মানুষ ধরে নিয়েছিল যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও হয়তো ইসলাম গ্রহণ করেছি। কিন্তু বাস্তবে আমি কখনোই ধর্মান্তরিত হইনি। ইসলাম ধর্ম গ্রহণ করার যে আনুষ্ঠানিকতা থাকে, তার কিছুই তখন করা হয়নি। ফলে আমি হিন্দুই থেকে গেছি।’

অপু বিশ্বাস জানান, অনেক দিন নিজের পরিচয় নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য বলার প্রয়োজন অনুভব করেছেন। ‘আমি একসময় চিন্তা করতাম, যদি আমার মৃত্যু হয়, তাহলে মানুষ কী করবে? আমাকে আগুনে দেবে, না মাটিতে দেবে? তখন তো সবাই দ্বিধায় পড়ে যাবে। তাই সত্যটা বলা জরুরি হয়ে পড়েছিল’ – যোগ করেন তিনি।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১