অশুভ শক্তির বিনাশ করবেন কাজল!

সম্প্রতি ভারতের কলকাতায় এসে দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। এবার অশুভ শক্তির বিনাশে নিজেই কালীরূপে ধরা দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) মুক্তি পেয়েছে ‘মা’ সিনেমার ট্রেলার। গ্রাম-বাংলার জঙ্গলের প্রেক্ষাপটে একেবারে গা ছমছমে ভৌতিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন কাজল। এবার রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক সিনেমার ঝলক দেখিয়ে গায়ে কাঁটা ধরালেন বলিউডের এই বঙ্গকন্যা।

চন্দ্রপুর নামে এক গাঁয়ের পৌরাণিক কাহিনি ভিত্তিক গল্প। যেখানে যুগ যুগ ধরে শিশুকন্যা, নাবালিকাদের রক্তে এক শয়তানে শক্তিশালী হয়ে ওঠার কাহিনি প্রচলিত রয়েছে। সেই গ্রামে মেয়ের সঙ্গে এসে বিপাকে পড়ে কাজল। হঠাৎ উধাও হয়ে যায় তার কন্যা।

কাজল জানতে পারে, সেই গ্রামে বিগত তিন, চার মাস ধরেই একের পর এক কন্যাসন্তান উধাও হয়ে যাচ্ছে। তার মেয়েও সেই অশুভ শক্তির শিকার। কাজল কি পারবে সেই রহস্যের সমাধান করতে? জানতে হলে অপেক্ষা করতে হবে জুন মাসের ২৭ তারিখ পর্যন্ত। কারণ ওই তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মা’।

সিনেমাটির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, সিনেমাটিতে মাতৃশক্তির কথা বলবে। আর সেই জন্যই সম্ভবত সংশ্লিষ্ট সিনেমার প্রচার কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পূজা দিয়েই শুরু করেছিলেন কাজল।

‘মা’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালনায় বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরাত বরুচাকে নিয়ে ‘ছোড়ি’র মতো গা ছমছমে ভুতুড়ে সিনেমা উপহার দিয়েছিলেন। তার পরিচালনাতেই ‘মা’ সিনেমাতে কাজ করেছেন কাজল। যেখানে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।

মেয়ের প্রাণ বাঁচাতে এক মায়ের লড়াই কতটা কঠিন হতে পারে? সেই গল্পই বলবে এই ভৌতিক সিনেমা। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মা’।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী