১০ ওভারেই পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু

বোলাররাই আইপিএলের ফাইনালে ওঠার জন্য রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছেন। টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব কিংসকে আটকে দিয়েছিলেন মাত্র ১০১ রানে। এরপরই অনেকটা নিশ্চিত হয়ে যায়, প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনালে উঠছে বেঙ্গালুরু।

অবশেষে সেটাই হলো। পাঞ্জারের ছুঁড়ে দেয়া ১০২ রানের লক্ষ্য মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে পার হয়ে যায় বেঙ্গালুরু। ৮ উইকেটের বিশাল ব্যবধানে পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলো বিরাট কোহলিরা।

হারলেও পাঞ্জাবের বিদায় ঘটেনি। তারা আরও একটি সুযোগ পাবে। ইলিমিনেটর রাউন্ডে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার-২ মোকাবেলা করবে ফাইনালে ওঠার জন্য।

১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় বেঙ্গালুরু। ১২ রান করে আউট হন কোহলি। মায়াঙ্ক আগরওয়াল আউট হন ১৩ বলে ১৯ রান করে। তবে ইংলিশ ওপেনার ফিল সল্ট ২৭ বলে ৫৬ রানের জোড়ো ইনিংস খেলে বেঙ্গালুরুর সহজ জয় নিশ্চিত করেন। ১৫ রানে অপরাজিত থাকেন রজত পাতিদার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেতে ১৪.১ ওভারে ১০১ রান করে অলআউট হয় পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ২৬ রান করেন মার্কাস স্টোইনিজ। ১৮ রান করে সংগ্রহ করেন প্রাবশিরাম সিং ও আজমতউল্লাহ ওমরজাই। ৩টি করে উইকেট নেন জস হ্যাজলউড ও সুইয়াশ শর্মা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১