সোনু সুদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, যা বললেন অভিনেতা

মাথায় হেলমেটবিহীন খালি গায়ে একেবারে বীরদর্পে কোনো রকমের নিরাপত্তা ছাড়াই লাহুল-স্পিতির পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছেন সমাজসেবক বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। অভিনেতার এ ভিডিও ভাইরাল হতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে হিমাচল প্রদেশ পুলিশ।

এ ভিডিও নিমেষে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেক নেটিজেন লাহুল-স্পিতি পুলিশকে ট্যাগও করেছেন এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। 

লাহুল-স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ এক সরকারি বিবৃতিতে এ ঘটনা প্রসঙ্গে বলেন, সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হচ্ছে, যেখানে একজন সুপরিচিত বলিউড অভিনেতা লাহুল-স্পিতি জেলায় ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করছেন। যদিও ভিডিওটি ২০২৩ সালের বলে মনে হয়, এর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য কেলং সদর দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব  পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ঘটনাটি সোনুর নজরে পড়তেই নড়েচড়ে বসেন অভিনেতা। তিনি সামাজিক মাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে বলেন, এই ভিডিও একটি শুটিংয়ের অংশ। অভিনেতা বলেন,  আমি নিয়ম মেনে চলা নাগরিক। ভিডিওটা শুটিংয়ের অংশ। তাই এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। নিরাপদে থাকুন ও নিরাপদে গাড়ি চালান। 

যদিও এই শুটিং সোনুর কোন ছবি বা ওয়েব সিরিজের জন্য, তা খোলাসা করেননি অভিনেতা। 

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী