বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

প্রথম দুই ওভারেই পাকিস্তানকে চেপে ধরার চেষ্টা করেছিল বাংলাদেশ। শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম প্রথম দুই ওভারেই তুলে নেন দুই ওপেনারকে; কিন্তু পরের ব্যাটাররা এই বিপদ কাটিয়ে উঠে পাকিস্তানকে বড় স্কোর এনে দিয়েছে। যার ফলে বাংলাদেশের সামনে ২০২ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই সাইম আইয়ুবকে রিটার্ন ক্যাচ দিতে বাধ্য করেন শেখ মেহেদী। এরপর দ্বিতীয় ওভারেই শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান ফাখর জামান।

৫ রানে ২ উইকেট হারানোর পরই ঘুরে দাঁড়ান মোহাম্মদ হারিস এবং সালমান আলি আগা। ৪৮ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। ১৮ বলে ৩১ রান করে তানজিম সাকিবের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ ওয়াসিম।

অধিনায়ক সালমান আলি আগা ৩৪ বলে খেলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। ৮টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করা হাসান নওয়াজ ২২ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। ৪টি ছক্কা ও ২টি বাউন্ডারি মারেন তিনি।

শাদাব খান আউট হন ২৫ বলে ৪৮ রান করে। শেষ দিকে ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। ১০ বলে ৫ রান করে আউট হন খুশদিল শাহ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী