লখনৌকে হারিয়ে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করলো বেঙ্গালুরু

প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে আগেই। তবুও লিগ পর্বের শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করেনি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেননা এই ম্যাচ জিতলেই শীর্ষ দুইয়ে থেকে লীগ পর্ব শেষ করতে পারবে ফ্যাঞ্চাইজিটি। শেষমেশ সহজেই নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বিরাট কোহলিদের দল।

টেবিলের শীর্ষ দুইয়ে থাকায় আগামী বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে।

অন্যদিকে আগামী শুক্রবার ইলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের পরাজিত দল বাদ পড়বে।জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মোকাবেলা করবে।

আজ মঙ্গলবার লিগের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় বেঙ্গালুরু। এই ম্যাচে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি কোহলিদের।

ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে শুরুতে মনে হয়েছিল, ম্যাচটি জিততে কঠিন লড়াই করতে হবে বেঙ্গালুরুকে। কেননা আগে ব্যাট করে লখনৌ ৩ উইকেটে ২২৭ রানের বড় পুঁজি গড়েছিল। কিন্তু কোহলি ও জিতেশ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় বেঙ্গালুরু।

লখনৌর হয়ে অধিনায়ক রিশাভ পান্ত ৬১ বলে ১১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রান করেন। এতেই ২২৭ রানের পুঁজি হয় স্বাগতিকদের।

আর বেঙ্গালুরুর কোহলি ৩০ বলে ৫৪, জিতেশ শর্মা ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৮ চারের সঙ্গে ৬ ছক্কা হাঁকিয়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। আর মায়াঙ্ক আগারওয়াল ২৩ বলে হার না মানা ৪১ রান করেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী