রিপন মণ্ডলের গায়ে আঘাত করলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

শেরে বাংলায় আগের দিন শতরান করে সবার নজর কেড়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের ইফতিখার হোসেন ইফতি। সঙ্গে অফস্পিনার কাম লেট মিডলঅর্ডার মইন খানও ৯১ রানের দারুণ ইনিংস খেলে আলো ছড়িয়েছেন।

কিন্তু আজ বুধবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ৪ দিনের খেলায় ঘটলো এক অপ্রীতিকর ঘটনা। যা পুরো ম্যাচের গায়ে এঁকে দিয়েছে কালো দাগ।

ঘটনাটি ঘটেছে বুধবার ম্যাচের দ্বিতীয় দিন সকাল ১০টা ৪৯ মিনিটে। দক্ষিণ আফ্রিকান অফস্পিনার সোপো এনতুলিকে উইকেট থেকে বেরিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশ মিডিয়াম পেসার রিপন মণ্ডল। খুব স্বাভাবিকভাবেই ছক্কা হাঁকিয়ে ক্রিস থেকে একটু এগিয়ে গিয়ে উল্লাস করেন রিপন।

বাংলাদেশ ব্যাটারের ওই উল্লাস ভালো লাগেনি প্রোটিয়া স্পিনার এনতুলির। তিনি ব্যাটার রিপন মণ্ডলের দিকে তেড়ে যান এবং তার মাথায় থাকা হেলমেটের ওপর দিয়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বসেন।

শুধু হেলমেট নিয়ে টানা-হেঁচড়া করেই থামেননি এনতুলি। রিপন মণ্ডলকে কয়েকবার ধাক্কা দেন তিনি এবং গায়ে হাত তোলেন।

ঘটনা সেখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার মিকাইল প্রিন্সও রিপনকে রীতিমতো ধাক্কা দিয়ে বসেন। রিপনের সঙ্গে দুই প্রোটিয়া ক্রিকেটারের ধস্তাধস্তিতে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে পড়ে।

প্রোটিয়া ক্রিকেটারদের উগ্রতা দেখে দৌড়ে ছুটে আসেন দুই অনফিল্ড আম্পায়ার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের নেওয়ার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।

মাঠের খেলা বাদ দিয়ে যেন পেশিশক্তির একটা ছোটোখাটো প্রদর্শনী দেখালো মিকাইল ও এনতুলি। দুই প্রোটিয়া ক্রিকেটারের এমন উগ্র আচরণ মাঠে উপস্থিত অল্প কিছু সংখ্যক দর্শককেও অবাক করে।

সবার ধারণা, রিপন মণ্ডল ছক্কা হাঁকিয়ে আবেগের বশে হয়তো কিছু একটা মন্তব্য ছুঁড়ে দিয়ে থাকতে পারেন। কিন্তু তাই বলে এভাবে তেড়ে গিয়ে গায়ে হাত তোলা রীতিমতো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অখেলোয়াড়ীচিত আচরণ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী