রেকর্ড গড়ে যে বার্তা দিলেন টম ক্রুজ

রেকর্ড গড়া উদ্বোধনী সপ্তাহ উপহার দিয়েছে বহুল প্রত্যাশিত সিনেমা ‘মিশন: ইমপসিবল’ সিরিজের অষ্টম কিস্তি। ‘দ্য ফাইনাল রেকনিং’ নামের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করেছে ১৯০ মিলিয়ন ডলার। এটি এই সিরিজের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

মেমোরিয়াল ডে উইকেন্ড শেষে ছবির মোট আয় ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। আয়ের এই রেকর্ড গড়ে মুখ খুলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

অভাবনীয় সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টম ক্রুজ লেখেন, ‘এই সপ্তাহ ছিল ইতিহাস গড়ার মতো! প্রতিটি নির্মাতা, কলাকুশলী, স্টুডিও কর্মী, প্রেক্ষাগৃহ কর্মী এবং দর্শকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসার কারণেই আমরা এই কাজ করতে ভালোবাসি।’

সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ৪০০ মিলিয়ন ডলার। তাই লাভের মুখ দেখতে এখনো অপেক্ষায় থাকতে হবে প্রযোজকদের।

এদিকে খুব ভালো শুরু করলেও চারদিনের বক্স অফিসে শীর্ষে জায়গা করে নিতে পারেনি সিনেমাটি। সেই জায়গা দখল করেছে ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘লিলো অ্যান্ড স্টিচ’। সে ছবির আয় ছিল ৩৪১ মিলিয়ন ডলার।

৩৪ বছর আগে প্রথমবার ইথান হান্ট হিসেবে হাজির হয়েছিলেন টম ক্রুজ। অনেকেই মনে করছেন, এটাই হতে পারে তার শেষ ‘মিশন’। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেতা। কান চলচ্চিত্র উৎসবে এক প্রশ্নের জবাবে শুধু বলেন, ‘আমি চাই আপনারা সিনেমাটি উপভোগ করুন। এতেই সব উত্তর রয়েছে।’

‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকনিং’ এখন চলছে বিশ্বের প্রেক্ষাগৃহগুলোতে। দর্শকদের বিপুল আগ্রহই প্রমাণ করছে, ইথান হান্টের মিশন এখনো শেষ হয়নি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প