৩০ কোটির ঘর পার করেছে ‘ভুল চুক মাফ’, চতুর্থ দিনের আয় কত

রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমাটি বক্স অফিসে ধীরে ধীরে চলা শুরু করলেও, ক্রমেই ব্যবসা বাড়ছে সিনেমাটির। মাত্র ৪ দিনে ৩০ কোটি রুপির ঘর পার হয়েছে ‘ভুল চুক মাফ’।

মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ গতকাল (২৬ মে) সোমবার বক্স অফিসে ‘ভুল চুক মাফ’ সিনেমাটি ৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এমনটাই জানানো হয়েছে স্যাকনিল্কের পক্ষ থেকে। ফলে চার দিনেই বক্স অফিসে রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ৩২ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে।

‘ভুল চুক মাফ’ মুক্তি পেয়েছে ২৩ মে। বক্স অফিসে প্রথম দিন সিনেমাটি ৭ কোটি রুপি ব্যবসা করেছে। দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৯ কোটি ৫০ লাখ রুপিতে দাঁড়ায়। তৃতীয় দিন অর্থাৎ রোববার আয়ের বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ রুপিতে। অর্থাৎ ধীরে চলা শুরু করলেও ক্রমেই ওয়ামিকা গাব্বি এবং রাজকুমার রাও অভিনীত সিনেমাটির আয় বেড়েই চলছে।

‘ভুল চুক মাফ’ সিনেমাটি রাজকুমার রাওয়ের আগের সিনেমা অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো আয় করছে বক্স অফিসে। তবে এবার এটাও ঠিক, ‘স্ত্রী ২’ সিনেমা যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, তুমুল ব্যবসা করেছিল সেটাও পারেনি। কিন্তু এটি যে চলতি বছরের অন্যতম অবাক করা হিট হতে চলেছে সেটা বোধহয় অনুমেয়।

‘ভুল চুক মাফ’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এ সিনেমাটির প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় সিনেমাটি বড়পর্দার বদলে ওটিটিতে মুক্তির কথা ঘোষণা করা হয়। কিন্তু নির্মাতাদের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় পিভিআর, আইনক্স। এরপর ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প