মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি)। জিডিপি কমলেও মানুষের মাথাপিছু আয়ও বেড়েছে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাবে এ তথ্য প্রকাশ করা হয়।

সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। এর আগের অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ। তবে এ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলারে দাঁড়িয়েছে। এর আগের অর্থবছর (২০২৩-২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে মাথাপিছু আয় ৮২ ডলার বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৬২ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় আকার দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের অর্থবছরে (২০২৩-২৪) জিডিপির আকার ছিল ৪৫০ বিলিয়ন ডলার, দেশীয় মুদ্রায় আকার ছিল ৫০ লাখ ২ হাজার ৬৫৪ কোটি টাকা।

বিবিএস দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। তন্মধ্যে জিডিপি গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়।

জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে বিনিয়োগ। বিবিএসের তথ্যানুযায়ী, এ অর্থবছর বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ শতাংশে। আগের অর্থবছরও তা ছিল ৩০ দশমিক ৭ শতাংশ।

এছাড়া দেশজ সঞ্চয় কমে ২৩ দশমিক ২৫ শতাংশে ঠেকেছে, আগের অর্থবছর তা ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ। তবে জাতীয় সঞ্চয় বেড়ে ২৯ দশমিক শূন্য ১ শতাংশে দাঁড়িয়েছে, আগের অর্থবছর তা ছিল ২৮ দশমিক ৪২ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি কৃষি খাতের প্রবৃদ্ধি চলতি অর্থবছরেও সবচেয়ে কম হয়েছে। এর আগের অর্থবছরগুলোতেও কৃষির প্রবৃদ্ধির হার ছিল ধীরগতির। সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। আগের অর্থবছরের চূড়ান্ত হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। সাময়িক হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ১.৫১ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।

তবে শিল্পখাতের প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। সাময়িক হিসাবে চলতি অর্থবছরে শিল্পখাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্পখাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১ শতাংশ।

চলতি অর্থবছরে সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। সাময়িক হিসাবে সেবা খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সেবা খাতের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক শূন্য ৯ শতাংশ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী