মুক্তির ২ দিনে কত আয় করল ‘ভুলচুক মাফ’

প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমা ‘ভুলচুক মাফ’। মুক্তির ২ দিন পেরোতেই সিনেমাটির আয় ছাড়িয়েছে কোটির সংখ্যা।

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পেছায় ‘ভুলচুক মাফ’-র প্রযোজকরা। নতুন চূড়ান্ত তারিখ অনুযায়ী, ২৩ মে বড়পর্দায় মুক্তি পায় সিনেমাটি।

বলিউডের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন ৭ কোটি এবং দ্বিতীয় দিন সাড়ে ৯ কোটি টাকা আয় করে ‘ভুলচুক মাফ’। দুই দিনের হিসাব করলে সিনেমাটির আয় দাঁড়ায় ১৬.৫ কোটি।

এদিকে আইএমডিবির রিপোর্ট অনুযায়ী, সিনেমাটির রেটিং ৮.২, যা সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।

নতুন এ বলিউড সিনেমায় দেখা যায়, রাজকুমার (রঞ্জন) আর ওয়ামিকার (তিতলি) বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। বিয়ের তারিখের জন্য মুখিয়ে আছেন নায়ক। কিন্তু অজানা কারণে সময় চক্রে আটকে যান তিনি। যে কারণে প্রতিদিনই তার জীবনে ঘটতে শুরু করে একই ঘটনা। শেষমেষ তাদের বিয়ে হবে কিনা তাই নিয়ে গড়ে উঠেছে কমেডি ঘরানার ‘ভুলচুক মাফ’।

প্রথমে ওটিটিতে মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন প্রযোজকরা। যেহেতু এখন প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তায় হিট ‘ভুলচুক মাফ’, তাই ধারণা করা হচ্ছে বড়পর্দায় মুক্তির অন্তত ১ মাস পরে ওটিটিতে মুক্তি দেয়া হবে কমেডি ঘরানার এ সিনেমাটি। 

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী