আয়ারল্যান্ডের সামনে ৩৮৬ রানের বিশাল লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ম্যাচে ১২৪ রানের বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচটি ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচটি ক্যারিবীয়দের জন্য সিরিজ জয়ের, আয়ারল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

এমন ম্যাচে ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে আইরিশ বোলারদের সামনে রীতিমত ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত টর্নেডো বইয়ে দেন কিসি কার্টি। ১৪২ বল মোকাবেলা করেন তিনি। খেলেছেন ১৭০ রানের বিশাল স্কোর। ১৫টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

কিসি কার্টির টর্নেডো ইনিংসের ওপর ভর করে আয়ারল্যান্ডের সামনে ৩৮৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ক্যারিবীয়রা। কিসি কার্টি ছাড়াও ৭৫ রান করেন অধিনায়ক শাই হোপ, ৫০ রান করেন জাস্টিন গ্রিভস।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। সিদ্ধান্তটা যে সঠিক ছিল, শুরুতে আইরিশ বোলার ব্যারি ম্যাকার্থি প্রমাণ করেন। ১ রান করে আউট হন ব্রেন্ডন কিং। ১৪ রান করে বিদায় নেন এভিন লুইস।

এরপরই ঝড় তোলেন কিসি কার্টি এবং শাই হোপ। দু’জন মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ৭৫ রান করে আউট হন শাই হোপ। আমির জাঙউ আউট হন ২২ রান করে। এরপর ৫০ রান করেন জাস্টিন গ্রিভস। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী