মা-বাবা হলেন দীপিকা-রণবীর

মা-বাবা হলেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গণেশ চতুর্থীর পরদিন মেয়েকে স্বাগত জানাতে পেরে গর্বিত তারা। আজ রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে এই তারকা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়েছে, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মুম্বাইয়ের ওই হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী দীপিকা। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা এই সুখবরের অপেক্ষায় ছিলেন। কয়েক দিন আগে বেবিবাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। সেই থেকে চলছিল দিন গণনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দীপিকা জানিয়েছিলেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই মা হতে পারেন, সে কথাই জানিয়েছিলেন অনুরাগীদের।

দীপিকা-রণবীরের পরিচয় সঞ্জয় লীলা বনসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমা করেছেন তারা। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা ও রণবীর।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এখন পর্যন্ত এটাই তার শেষ সিনেমা। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন তিনি। বিরতি পর আগামী বছর আবার কাজে ফেরার কথা রয়েছে তার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প