সেনাপ্রধান আসিম মুনিরের নৈশভোজে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতারা

ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার রাতে একটি উচ্চপর্যায়ের নৈশভোজের আয়োজন করেছেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। যেখানে দেশের রাজনৈতিক ও সামরিক শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়ে একজোট জাতির ঐক্য, সাহসিকতা এবং কৌশলগত সাফল্য উদযাপন করেন।

মারকা-এ-হক এবং অপারেশন বুনয়ানুম মারসুস-এর সফল সমাপ্তিকে কেন্দ্র করে আয়োজিত এই নৈশভোজে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চিফ অব জয়েন্ট স্টাফ কমিটি, বিমান ও নৌবাহিনী প্রধান, চার মুখ্যমন্ত্রী, গভর্নরগণ, সংসদীয় নেতৃত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

নৈশভোজে বক্তারা পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের সফলতা এবং রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে দেশের সর্বস্তরের নেতৃত্ব, সশস্ত্র বাহিনী, নাগরিক সমাজ, মিডিয়া এবং তরুণ প্রজন্ম একত্রিত হয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় এক অবিচল ভূমিকা রেখেছে।

সেনাপ্রধান আসিম মুনির তার বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত দৃষ্টিভঙ্গি ও আন্তঃবাহিনী সমন্বয়ের প্রশংসা করে বলেন, এই সাফল্য শুধু সামরিক নয়, এটি পুরো জাতির সম্মিলিত চেতনার প্রতিফলন। 

তিনি আরও বলেন, আমাদের যুবসমাজ ও গণমাধ্যম ভারতীয় মিথ্যাচারের বিরুদ্ধে এক ইস্পাতকঠিন দেয়াল তৈরি করেছে—যা আজকের পাকিস্তানের আত্মবিশ্বাসের প্রতীক।

তিনি পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও কূটনীতিকদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন, যারা পেছনের সারিতে থেকেও সংকটকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল একটি প্রতীকী মুহূর্ত—যেখানে জাতীয় ঐক্যের, সম্মিলিত সাহসিকতার এবং অটুট দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে রাষ্ট্রের সকল স্তরের নেতৃত্ব এক টেবিলে বসে প্রমাণ করেছে, যখন জাতির অস্তিত্ব হুমকির মুখে, তখন পাকিস্তান এক ও অবিচ্ছেদ্য।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী