নেত্রকোনার পূর্বধলায় নিজের অটোরিকশায় স্ত্রীকে নিয়ে ফিরছিলেন চালক, পথেই গেল দুজনের প্রাণ

নেত্রকোনার পূর্বধলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার (২৪ মে) রাতে শ্যামগঞ্জ-দুর্গাপুর আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলার ছৌছাউরা গ্রামের অটোরিকশা চালক নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শ্যামগঞ্জ বাজারে ঘাতক কাভার্ডভ্যানের চালক রাসেল মিয়া (৩০) ও হেল্পার মেহেদী হাসান (২৬)কে স্থানীয়রা আটক করে ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজেই তার ব্যাটারি চালিত অটোরিকশায় স্ত্রীসহ মেয়ে সুমাইয়া এবং শ্যালককে নিয়ে বাড়ি ফিরছিলেন।

সন্ধ্যার পর পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত হওয়া নিহত নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া এবং তার শ্যালককে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরে আলম সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলমান।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী