জয় দিয়ে বার্নাব্যু থেকে মদ্রিচ-আনচেলত্তিকে বিদায় জানালো রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে এক আবেগঘন সন্ধ্যা। হাজার হাজার ভক্তের আবেগ লুকা মদ্রিচ আর কার্লো আনচেলত্তিকে ঘিরে। এক টানা ১৩ বছর রিয়াল মাদ্রিদকে সেবা দেওয়া ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ গতকাল শনিবার ক্লাবটির ঘরের মাঠ বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

শনিবার রিয়ালের সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে লা লিগা মৌসুম শেষ করেছেন কোচ আনচেলত্তি ও মিডফিল্ডার মদ্রিচ। অর্থাৎ এটি ছিল দুজনেরই বার্নাব্যুতে শেষ ম্যাচ। ঘরের মাঠ থেকে মদ্রিচের বিদায়ী ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

আনচেলত্তিকে আর রিয়ালের ডাগআউটে দেখা যাবে না। আগামীকাল সোমবার থেকেই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেবেন তিনি। আর মদ্রিচ ক্লাব ছাড়বেন আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ শেষে। অর্থাৎ রিয়ালের আরও কিছু ম্যাচ খেলবেন মদ্রিচ।

ম্যাচ শুরুর আগে আনচেলত্তি ও মদ্রিচের ছবি সম্বলিত ব্যানার উন্মোচন করে শ্রদ্ধা জানায় রিয়াল। মদ্রিচের একাদশে থাকার ঘোষণায় স্টেডিয়ামে ওঠে করতালির ঝড়। ১০ মিনিটে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে দর্শকরা ‘মদ্রিচ, মদ্রিচ’ ধ্বনি তোলে। ৮৭ মিনিটে বদলি হওয়ার সময় দুই দলের খেলোয়াড়রা ‘গার্ড অব অনার’ দেন মদ্রিচকে।

এছাড়া মৌসুম শেষে ক্লাব ছাড়তে যাওয়া স্প্যানিশ খেলোয়াড় লুকাস ভাসকেজও দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় স্ট্যান্ডিং ওভেশন পান।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেন এমবাপে। ৩৭ মিনিটে ভিএআরের মাধ্যমে নিশ্চিত হওয়া হ্যান্ডবলে পেনাল্টি পায় রিয়াল। প্রথম শট সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মাররেও ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ঠিকই গোল করেন এমবাপে। যা ছিল তার ৩০ লিগ গোল।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামেন। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ানের নিখুঁত পাস থেকে এমবাপে দ্বিতীয় গোলটি করেন। এই গোলের মাধ্যমে কার্যত লা লিগার পিচিচি ট্রফি (শীর্ষ গোলদাতা) নিশ্চিত করে ফেলেছেন এমবাপে।

এমবাপে হলেন লা লিগার ইতিহাসে চতুর্থ খেলোয়াড়, যিনি অভিষেক মৌসুমেই ৩০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে এটি পেরেছিলেন প্রুডেন (১৯৪০-১৯৪১), রোমারিও (১৯৯৩-১৯৯৪) এবং রোনাল্ডো (১৯৯৬-১৯৯৭)।

রিয়াল মৌসুম শেষ করেছে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে এক পয়েন্ট পিছিয়ে। বার্সার একটি ম্যাচ এখনও বাকি। সোসিয়েদাদ ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ১১তম স্থানে থেকে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী