চলন্ত বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেফতার

মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে।

ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় এক নারী ওই বাসে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন। ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন।

বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। এই বাগবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন।

ভুক্তভোগী নারী  পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

এই ঘটনাটি গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী