অভিনেতা মুকুল দেব মারা গেছেন

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। গেল কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।তাকে রাখা হয়েছিল আইসিইউতে। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর।

মুকুলের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ‘সন অব সর্দার’ সিনেমার সহশিল্পী বিধু দাড়া সিং। তিনি বলেন, ‌বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে গুটিয়ে রেখেছিল। এমনকি সে ঘর থেকে বেরোতে বা কারো সঙ্গে দেখা করতো না। কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিল। তার ভাই এবং তাকে যারা চিনত ও ভালোবাসত, তাদের সকলের প্রতি আমার সমবেদনা। সে একজন অসাধারণ মানুষ ছিল, আমরা সবাই তাকে মিস করব।

১৯৯৬ সালে চলচ্চিত্রে নাম লেখান মুকুল। তার অভিনীত প্রথম সিনেমা ‘দস্তক’। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ও ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে দেখা গেছে মুকুলকে। এর মধ্যে অন্যতম টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘আওয়ারা’ । কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও।  

টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা। ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকা।

১৯৭০ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন মুকুল দেব। অভিনয়ের বাইরে তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১