প্রকাশের ঘণ্টা পেরোতেই সরিয়ে নেওয়া হলো ট্রেলার

বাঙালি নির্মাতা এবাদুর রহমান পরিচালিত ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’ ছবিটি দেখানো হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে।

এর বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানোর জন্য নেওয়া ছবিটি বাংলাদেশেও মুক্তি প্রস্তুতি নিচ্ছিলেন নির্মাতারা। দেশে এর নাম ‘বাঙালি বিলাস’। সামাজিকমাধ্যমে ছবির ট্রেলার প্রকাশের ঘণ্টা পেরোতেই তা সরিয়ে নিতে বাধ্য হয়েছেন পরিচালক।

‘বাঙালি বিলাস’ যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে উপজীব্য করে নির্মিত সিনেমা। দর্শককে গভীর সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়ার বাসনা নিয়ে এটি বানিয়েছিলেন এবাদুর রহমান। সেখানে দেখানো হয়েছে ছবির মধ্যে ছবি কাঠামোয় দুজন মুসলিম নারী, একজন পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে!

গতকাল (২২ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে ছবির ৩ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারটি পোস্ট করেন নির্মাতা। এটি শুরু হতে দেখা গেছে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রীর বিকৃত যৌন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে। সেখানে বুদ্ধিজীবী গায়ত্রী স্পিভাগকেও কথা বলতে দেখা গেছে। পরিচালক জানান, এ রকম চরিত্রে অভিনয়ের জন্য ফারহানা হামিদকে ফোনে তীব্র ভর্ৎসনা করা হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন।

ফ্রান্সের কান শহর থেকে এবাদুর রহমান বলেন, ‘সিনেমার বিষয়বস্তুর কারণে প্রথম থেকেই বিরোধীতার মুখোমুখি হচ্ছিলাম। আমাকে বেশ কয়েকজন বলেছে … এক ঘণ্টা পর ট্রেলারটা নামিয়ে ফেলেছি। যারা আমাদের সিনেমায় অভিনয় করেছেন, বিশেষ করে ফারহানা হামিদ, মূল চরিত্রে অভিনয় করেছে, তাকে টেলিফোনে হেনস্তা করা হয়েছে। তাকে বলা হয়েছে, তাকে নাকি ভাল্‌গারভাবে উপস্থাপন করা হয়েছে। তাকে বলা হয়েছে, সে নাকি বাংলাদেশে থাকতে পারবে না। সে ম্যাসেজ করেছে, “ভাই প্লিজ সেভ মি”। আমার নৈতিক দায়িত্ব আমার শিল্পীকে রক্ষা করা। এ ছাড়া আরও কিছু ইস্যু আছে।’

সমসাময়িক বাংলাদেশি চলচ্চিত্র-ধারার বাইরে বেরিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে, দাবি নির্মাতার। এটি কবে দেশে মুক্তি পাবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। তবে আপাতত দেশে এ ছবি মুক্তির কোনো পরিকল্পনা তাদের নেই।

‘বাঙালি বিলাস’ ছবিটি ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’ নামে দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম ও ভারতের ঋ সেন। নির্মাতা জানান, বিদেশের বেশ কয়েকটি উৎসবে ছবিটি দেখানো হবে। তারপর বিদেশি পরিবেশকদের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সেটি বিপণনের চেষ্টা করবেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১