১৬ বলে ফিফটি, ওয়ানডেতে যৌথভাবে বিশ্বরেকর্ড ক্যারিবীয় তারকার

এতদিন আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডের একক মালিক ছিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী তারকার রেকর্ডে আজ শুক্রবার ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ভিলিয়ার্সের মতো ফোর্ডও মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। অর্থাৎ ওয়ানডেতে দ্রুততম ফিফটির এখন যৌথভাবে ফোর্ড ও ভিলিয়ার্সের।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই রেকর্ড করেন ফোর্ড। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের লাইনআপের আট নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ার পর ১৬ বলে ৫৮ রানে (২ চার ৮ ছক্কা) থামেন তিনি।

এর আগে ২০১৫ সালে জোহানেসবার্গে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৬ বলে অর্ধশতরান করেছিলেন ভিলিয়ার্স। সেই রেকর্ডই এদিন স্পর্শ করেন ফোর্ড।

ওয়ানডেতে ১৭ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে চারজনের। শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন। শ্রীলঙ্কার আরেক ব্যাটার কুশল পেরেরা এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ২০১৫ সালে সেই পাকিস্তানের বিপক্ষেই। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনও একই বছরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ বলে হাফলসেঞ্চুরি করেছিলেন।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফোর্ড ছাড়াও ক্যারিবিয়ানদের হয়ে কেসি কার্টি সেঞ্চুরি হাঁকান। তিনে নেমে ১০৯ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১ ছক্কা ও ১৩ চারে ইনিংস সাজান কার্টি। অধিনায়ক শাই হোপ করেন ৪৯ রান। ৪৪ রান করেন জাস্টিন গ্রেভস।

এদিকে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বৃষ্টি শুরু হয় ডাবলিনে। এই ম্যাচ জিতলে সিরিজে ১-১ সমতা ফেরাতে পারবে সফরকারীরা। শেষ পর্যন্ত উইন্ডিজের সমতা ফেরানোর আশায় জল ঢেলে দেবে কিনা বৃষ্টি, সেটিই দেখার অপেক্ষা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১