যুক্তরাষ্ট্রে ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি, আহত ৭

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি ব্যস্ত মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির ওপর এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি।

বিবিসির খবরে জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারস্টেট ৭৫ মহাসড়কে বেশ কিছু গাড়ির ওপর গুলিবর্ষণের খবর পায় পুলিশ।

কেন্টাকির লন্ডন শহরের মেয়র র‌্যান্ডাল ওয়েডেল জানিয়েছেন, এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তবে সবার জখম গুলির আঘাত নয় এবং কেউ নিহত হননি।

লরেল কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় জোসেফ এ কাউচ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে। ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মহাসড়কে কাছাকাছি জঙ্গলের ভেতর থেকে অথবা কোনো ওভারপাস থেকে গুলি চালানো হতে পারে।

স্থানীয় সময় রাত সাড়ে ৯টার টার দিকে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে মেয়র র‌্যান্ডাল বলেছেন, সন্দেহভাজন কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। তাদের সন্ধান চলছে।

কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ট্রুপার স্কটি পেনিংটন স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। সন্দেহভাজন কাউকে দেখলে তার কাছে না যেতে পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, এই ঘটনার পর মহাসড়কের ওই অংশটি প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে অবশ্য তা ফের খুলে দেওয়া হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান