পেনাল্টি মিসের পর সেই পেনাল্টিতেই রোনালদোর গোল, আল নাসরের জয়

ষাট মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো সুযোগ পেয়েছিলেন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু ৬৪ মিনিটে পাওয়া পেনাল্টিতে শট পোস্টের বাইরে দিয়ে মারেন পর্তুগিজ তারকা। রাজ্যের হতাশা তখন তার অভিব্যক্তিতে।

আল খালিজের বিপক্ষে কিছুক্ষণ পর রোনালদো আরেকটি সহজ সুযোগ মিস করেন। এবার ডি বক্সের ভেতর থেকে নেওয়া শটও বাইরে দিয়ে যায়। আল নাসরকে শেষ পর্যন্ত এগিয়ে দেওয়ার কাজটি করেন জন ডুরান। সাদিও মানের ক্রস থেকে হেডে জালের দেখা পান কলম্বিয়ান ফুটবলার।

আল নাসর আবার পেনাল্টি পায় ম্যাচের যোগ করা সময়ে। এবার আর মিস করেননি ৪০ বছর বয়সি তারকা। খালিজ গোলরক্ষক ওজাইবি রাইদকে ফাঁকি দিয়ে বাঁ-পাশে জাল খুঁজে নেন রোনালদো। লিগে এটা তার ২৪তম গোল, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামদাল্লাহর চেয়ে ৩টি বেশি।

সব মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদো করলেন ৯৮ গোল। আর ২টি গোল করলেই প্রথম খেলোয়াড় হিসেবে চার ক্লাবের হয়ে শতোর্ধ্ব গোল হবে তার। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন তিনি।

এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট হলো আল নাসরের। টেবিলে তাদের স্থান চারে। ৮০ পয়েন্ট নিয়ে লিগ নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। ৭২ পয়েন্ট নিয়ে আল হিলাল দুই ও ৬৮ পয়েন্ট নিয়ে আল কাদিশিয়া টেবিলের তিন নম্বরে রয়েছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী