কুমিল্লায় বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন;

তরুণদের নিয়ে ক্রীড়ার উৎসব

হাবিবুর রহমান মুন্না।।

“তারুণ্যের উৎসব – ২০২৫” উপলক্ষে কুমিল্লায় বালক ও বালিকাদের অংশগ্রহণে বর্ণাঢ্য অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১মে) সকালে কুমিল্লা ইউসুফ হাই স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব তাপস কুমার পাল। এতে কুমিল্লার বিভিন্ন এলাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক জনাব মোঃ সামসুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব সুমন কুমার মিত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব রিক্তা বড়ুয়া, ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন। বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকাকে নিয়ে ২১টি সেশনে বিভক্ত অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে।”

এই আয়োজনে অংশগ্রহণকারী প্রতিভাবান অ্যাথলেটরা ক্রীড়া পরিদপ্তরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী