পশ্চিমবঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

মাথায় ছিল না হেলমেট, সেই অবস্থায় স্ট্যান্ট দেখাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ দুটি মোটরসাইকেলের। সড়কে ছিটকে পড়ে প্রাণ হারান দুটি মোটরসাইকেলে চার আরোহী। বাইকের ধাক্কায় গুরুতর আহত হন এক পথচারীও। মঙ্গলবার (২০ মে) পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য জাতীয় সড়কের ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী ঘাটাল থেকে ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিলেন। অন্য মোটসাইকেলটি ক্ষীরপাই থেকে ঘাটালগামী ছিল। সেটিতেও দুজন আরোহী ছিলেন। তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না। একপর্যায়ে দুটি বাইক সড়কের উপর স্ট্যান্ট দেখাতে গিয়ে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীও বাইকের আঘাতে রাস্তায় ছিটকে পড়েন।

সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চার আরোহীসহ পাঁচজনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচজনের মধ্যে চারজনকেই মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়।

পুলিশ ক্ষতিগ্রস্ত দুটি মোটসাইকেল জব্দ করেছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দুর্ঘটনার তদন্তও শুরু হয়েছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী