বান্দরবানে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

বান্দরবানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম (৪৩) অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার শেখেরখিল্লাহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্য রেজাউল করিম মোটরসাইকেলে বান্দরবান থেকে কেরানিহাট যাচ্ছিল। যাচ্ছিল। পথে মেঘলা তালুকদারপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রেজাউল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ছরওয়ার।

তিনি বলেন, ‘সড়ক  ‍দুর্ঘটনায় রেজাউল করিম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী