পরমাণু আলোচনা চুক্তি পর্যন্ত গড়ানো নিয়ে সংশয় খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণুবিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে। আমরা জানি না যে কি হবে।

তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

খামেনি বলেছেন, হাসান রুহানির সময়ে এ ধরনের পরমাণু আলোচনা কোন সাফল্য বয়ে আনেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন এপ্রিল থেকে ওমানে চার দফার আলোচনার পর ইরান চুক্তির শর্তে এক ধরনের সম্মত হয়েছে।

চলতি সপ্তাহের শেষে পরের দফার আলোচনা হওয়ার কথা।

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন কোনো অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রধান আলোচক।

ট্রাম্প ২০১৫ সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পরমাণুবিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

এবার তিনি সতর্ক করে বলেছেন আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

ইরান সবসময় বলে আসছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোন পরিকল্পনা তাদের নেই।

সাত বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিলো।

খামেনি অবশ্য বলেছেন ইরানকে পরমাণূ সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলাটা ভুল কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী