নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, কর্মসূচি ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন দলটির নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর সবকিছু পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে আগে স্থানীয় সরকার নির্বাচন দিক। আমাদের তাতে কোনো আপত্তি নেই।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের নগর ভবন অবরুদ্ধের বিষয়ে এনসিপির এ আহ্বায়ক বলেন, ‘যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গ্যাজেট প্রকাশ হয়েছে। ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ইসি এই সংকট তৈরি করেছে। রায়ের পর তারা কোনো আপিলও করেনি। এতে প্রমাণিত যে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছ থেকে যে ম্যাচিউরিটি আশা করা যায় তা দেখা যাচ্ছে না। তারা জনভোগান্তি তৈরি করছে।

ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে নাহিদ বলেন, ‘তার (এজাজ) সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।’

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশনকে পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।’

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাক হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনিসিপি।’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী