শর্ত না মানায় মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৯ মে) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস)  এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

একেপিএস জানায়, বিমানবন্দরে অবতরণের ছয় ঘণ্টার বেশি সময় পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি।

একেপিএসের মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন দেশের প্রায় ৩০০ ব্যক্তিকে পরীক্ষা করার পর এই ১১২ জনকে শনাক্ত করা হয়।

যাদের কেউই দেশটিতে প্রবেশের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেননি। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তাও উল্লেখ করেনি একেপিএস।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। বিদেশি নাগরিকদের এই ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে, যার ফলে তাদের আটক করা হয়। 

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছে।

একেপিএস জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে আগাননি। বরং বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরে, আটককৃতদের আরও তদন্ত ও পরিদর্শনের জন্য বিমানবন্দরের একেপিএস মনিটরিং ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রবেশ প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জারি করা হয়।

তবে, এই ১১২ জন ব্যক্তি ঠিক কী ধরনের শর্ত লঙ্ঘন করেছেন, সে বিষয়ে একেপিএস বিস্তারিত জানায়নি।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী