কানে দুর্ঘটনায় আহত জাপানি প্রযোজক, নিরাপত্তা ও তদন্তের দাবি

কান চলচ্চিত্র উৎসবে একটি পাম গাছ পড়ে আহত হয়েছেন জাপানি চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’-এর এক প্রযোজক। এ ঘটনার পরপরই ছবির প্রযোজনা সংস্থা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে।

ফ্রান্সের কান শহরে ঘটনাটি ঘটে ১৭ মে শনিবার, স্থানীয় সময় দুপুরের দিকে। উৎসবের পরিচালকরা ফোর্টনাইট বিভাগের একটি অফিসিয়াল ইভেন্টে অংশ নিতে বুলেভার্দ দে লা ক্রোয়াসেতের সমুদ্রতীরবর্তী প্রমেনাড ধরে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই কয়েক মিটার উঁচু একটি পাম গাছ হঠাৎ ভেঙে পড়ে। গাছটি গিয়ে পড়ে ‘লেসপ্রস’-এর এক প্রযোজকের ওপর। যিনি তখন অভিনেতাদের সঙ্গে ছিলেন।

ঘটনার পরপরই আহত প্রযোজককে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নাক ও শরীরের কয়েকটি স্থানে ফ্র্যাকচার ধরা পড়ে। তবে তিনি সচেতন ছিলেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘এখনও পর্যন্ত আমরা উৎসব আয়োজক বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাইনি। দুর্ঘটনাটি যেহেতু উৎসব চলাকালীন একটি জনবহুল এলাকায় ঘটেছে তাই আমরা দ্রুত তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’ পরিচালনা করেছেন উদীয়মান নির্মাতা ইউইগা ডানজুকা। ছবির কাহিনি আবর্তিত হয়েছে টোকিও শহরের রূপান্তরমুখী আকাশরেখার পটভূমিতে। সেখানে দুই ভাইবোন তাদের হারিয়ে যাওয়া মায়ের শূন্যতা ও বহুদিন পর ফিরে আসা বিখ্যাত স্থপতি বাবার সঙ্গে সম্পর্কের জটিলতা সামলানোর চেষ্টা করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কান উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী