বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ

 সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে অস্বাভাবিক এক ঘটনা ঘটে। আকাশে ওড়ার কিছু সময় পরই উড়োজাহাজটির একটি চাকা খুলে পড়ে যায়।তবে সৌভাগ্যবশত, যাত্রী ও ক্রুদের জীবনের কোনো ক্ষতি হয়নি। দক্ষ পাইলটের চৌকস ব্যবস্থাপনায় উড়োজাহাজটি নিরাপদেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ঘটনাটি জনমনে উদ্বেগের সৃষ্টি করলেও, বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

সোমবার (১৯ মে) এক সংবাদ বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

‘বিয়ারিং কাজ না করার’ কারণে ওই ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করলো না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে। ’

উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৬ মে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। ফ্লাইটটিতে তখন ৭১ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। পরে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়।

বিমানের খুলে পড়া চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প