গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (১৮ মে) একদিনেই উপত্যকাটিতে ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৭ মে) থেকে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় এত প্রাণহানির খবর পাওয়া গেল।

এদিকে, সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে একটি হাসপাতাল অবরোধ করে রেখেছে। বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের রোগী, চিকিৎসা কর্মী এবং সেবা সামগ্রীর সরবরাহে বাধা দেওয়া হয়েছে।

এই সপ্তাহে গাজায় কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান হামলাও দেখা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা উত্তর গাজার সন্ত্রাসী অবকাঠামোগত স্থানগুলোর বিরুদ্ধে লড়াই করছে, যার মধ্যে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি এলাকাও রয়েছে।

উত্তর গাজার আল-আওদা বেসরকারি হাসপাতালের পরিচালক মোহাম্মদ সালহা জানান, ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ করে দেওয়া হলে চিকিৎসা সেবার ওপর প্রভাব পড়বে। আল-আওদা অক্সিজেনের মজুদ ও নিবিড় পরিচর্যা ইউনিটের জন্য ইন্দোনেশিয়ান হাসপাতালের ওপর নির্ভরশীল ছিলেন।

এছাড়া খান ইউনিসের দুটি বৃহত্তম হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্স ও ইউরোপীয় হাসপাতাল ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে ইউরোপীয় হাসপাতালটির নিচে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের অভিযোগ করেছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী