ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে ৮২ বছর বয়সী বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। এরপর শুক্রবার (১৬ মে) তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান।

চিকিৎসকদের ভাষ্য, বাইডেনের ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯, যা ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে ‘উচ্চ-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ করে। এই ধরনের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

প্রোস্টেট ক্যানসার নির্ণয়ে গ্লিসন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি কোষের গঠন, আকৃতি এবং বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যানসারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে।

বাইডেনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই ক্যানসার হরমোন সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে তার পরিবার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।

এদিকে, বাইডেনের অসুস্থতার খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া বাইডেনের খবর শুনে ব্যথিত। তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন ও তার পরিবারকে শুভকামনা জানান।

প্রসঙ্গত, এক বছর আগেই বয়স ও শারীরিক অবস্থার কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে বাইডেন ক্যানসার সচেতনতায় কাজ করে আসছেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসার মৃত্যু রোধের লক্ষ্য নিয়ে এই গবেষণা কর্মসূচি চলছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১