জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

ভারতের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তিনি একের পর এক সম্মানিত হচ্ছেন নানা অ্যাওয়ার্ডে। আনন্দঘন এই সময়ে তিনি জানালেন জটিল রোগে ভুগছেন তিনি। এনেছেন জীবন-যাপনের পরিবর্তন।

সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে গায়িকা জানিয়েছেন তিনি পিএমএস রোগে আক্রান্ত এবং এটিতে দীর্ঘদিন ধরেই ভুগছেন।

ইমন লিখেছেন, ‘পিএমএস মেয়েদের খুবই গুরুতর সমস্যা। নিজের যত্ন নিন। ধ্যান করুন, ব্যায়াম করুন, ভালো করে খাওয়াদাওয়া করুন। আর যদি কিছু করতে ইচ্ছে না করে, তাহলে দয়া করে কিছু করবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর কাজে ফিরে আসুন। আমি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি। এর সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি এবং জানি এটা সামলে উঠতে পারবো। সকল মেয়েদের জন্য শুভকামনা রইল…।’

ইমন চক্রবর্তীর এই পোস্টে তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন। একজন লিখেছেন, ‘একদমই ঠিক। বিশেষ করে যদি কারো ডিপ্রেশন থাকে, তাহলে পিএমএস পরিস্থিতি আরও খারাপ করে তোলে! সাবধান।’

আরও একজন লিখেছেন, ‘আমিও ভুক্তভোগী, খুবই সমস্যা।’

পিএমএস কী?

প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (পিএমএস) হলো এমন কিছু লক্ষণের সংমিশ্রণ যা অনেক নারী তাদের ঋতুস্রাব এক বা দুই সপ্তাহ আগে অনুভব করেন। এ বিষয়ে ৯০ শতাংশেরও বেশি নারী বলেন, তাদের ঋতুস্রাবের আগে কিছু লক্ষণ দেখা দেয়, যেমন পেট ফাঁপা, মাথাব্যথা এবং মেজাজ খারাপ হওয়া। কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, পেট ব্যথা, অকারণে মন খারাপ, কান্না পাওয়ার মতো লক্ষণও দেখা যায়। কারও ক্ষেত্রে পেটখারাপ, বদহজম, খাবারে অরুচির মতো উপসর্গও দেখতে যেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা, পেশীতে টানও দেখা যায়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী