যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে টর্নেডোর তাণ্ডব, মৃত্যু ২১

যুক্তরাষ্ট্রের কেনটাকি ও মিসৌরি রাজ্যে ভয়াবহ টর্নেডো তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) রাতে কেনটাকি ও মিসৌরির বেশ কিছু এলাকায় একাধিক টর্নেডো আঘাত হানে। রেখে যায় ধ্বংসের চিহ্ণ। শনিবার (১৭ মে) কেনটাকি গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক এক্স বার্তায় জানান, শুক্রবারের রাতের ঝড়ে রাজ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। 

কেনটাকিতে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লরেল কাউন্টিতে। এখানকার শেরিফ অফিস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। অন্যদিকে মিসৌরি রাজ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত ভবনগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 

মিসৌরির সেন্ট লুইস শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র কারা স্পেন্সার। তিনি জানিয়েছেন, তার শহরে ৫ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ রাতে আমাদের শহর শোকে স্তব্ধ। জীবন ও ধ্বংসের এই ক্ষয়ক্ষতি সত্যিই, সত্যিই ভয়াবহ।’

সেন্ট লুইস থেকে প্রায় ২০৯ কিলোমিটার (১৩০ মাইল) দক্ষিণে স্কট কাউন্টিতে আরেকটি টর্নেডো আঘাত হানে, যাতে দুইজন নিহত, বেশ কয়েকজন আহত এবং একাধিক বাড়িঘর ধ্বংস হয়। স্কট কাউন্টির শেরিফ ডেরিক হুইটলি জানান, উদ্ধারকর্মীরা ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধারকাজ চালান এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেন।

এই ভয়াবহ ঝড় ও টর্নেডোর প্রভাবে উত্তরাঞ্চলের উইসকনসিন পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রঝড়ের কারণে সেখানে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এদিকে টর্নেডোর মাঝেই শুক্রবার রাতে শিকাগো এলাকায় ধুলোঝড়ের সতর্কতা জারি হয়। আবহাওয়াবিদরা জানান, প্রায় ১৬১ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল ধুলোঝড় সৃষ্টি হয়। 

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১