বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর বাড্ডার একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সবার অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ভবনের এই ঘটনা ঘটে। পরে সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)। ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা তোফাজ্জল মিয়া পরিবারের নিয়ে ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, বাড্ডায় বাসায় বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে তোফাজ্জল হোসেন শরীর ৮০ শতাংশ, তার স্ত্রী মঞ্জুরা বেগম ৬৭ শতাংশ, তানজিলা ৬৬ শতাংশ, মিথিলা ৬০ শতাংশ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ বলেন, তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রান্না করার জন্য রাতে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সাঙ্গেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতেই সবাই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

  • Related Posts

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সকালে…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের…

    Continue reading

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা